অবৈধ বালু উত্তোলন
সাটুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষি জমির ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মুজিবুর রহমান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
শেরপুরের গারো পাহাড়ে থামছে না অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে প্রশাসন ও বন বিভাগের নানা অভিযানের পরও থামছে না অবৈধ বালু উত্তোলন। প্রভাবশালী চক্রের এই বেপরোয়া কর্মকাণ্ডের কারণে স্থানীয় পরিবেশ, বনাঞ্চল ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।
অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে সাড়ে তিন লাখ টাকা জরিমানা
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িতদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সাতক্ষীরার খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।